অফলাইন ব্যবসায় নামছে পিকাবু!

১৯ জানুয়ারি, ২০২০ ২১:২৪  
ফেব্রুয়ারি থেকে অফলাইনে অফলাইনে ব্যবসায় নামছে মোবাইল গেজেটের বাংলাদেশী ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু। শুরুতে ঢাকার বসুন্ধারা, যুমনাসহ ৩টি জনপ্রিয় শপিং মল থেকে মোবাইল এবং মোবাইল সংশ্লিষ্ট সরঞ্জাম দিয়ে এই উদ্যোগ শুরু হবে। ইতিমধ্যে দোকানগুলোর সাজসজ্জার কাজও শুরু করেছে তারা। ২০২২ সাল পর্যন্ত ব্যবসায় সম্প্রসারণ এবং অনলাইন ব্যবসায় ভ্যালু অ্যাডের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পিকাবু ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার। ডিজিবাংলা-কে তিনি বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রথমে ৩টি আউটলেট নিয়ে শুরু হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন জনপ্রিয় শপিং মলসহ ঢাকার বাইরেও এই শপ করার পরিকল্পনা রয়েছে। অনলাইনে ‘পিক অ্যান্ড কালেক্ট’ অপশন পছন্দ করে ক্রেতারা নিকটস্থ আউটলেট থেকে টাচ অ্যান্ড ফিল নিয়েই তাদের পণ্য পিকাবুডটকম থেকে কিনতে পারবেন।